নাসিরনগর সরকারি কলেজে অপসংস্কৃতির ঘটনায় ছাত্র সংসদের স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান করেন উপজেলা ছাত্র সংসদের সদস্য সচিব মুনতাসির রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম মিয়া এবং সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ অক্ষুণ্ণ রাখা, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের কোনো অপসংস্কৃতিমূলক আয়োজন বন্ধ রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের পর কলেজ অধ্যক্ষ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আর হবে না বলে আশ্বাস দেন।
উপজেলা ছাত্র সংসদের নেতৃবৃন্দ অধ্যক্ষের এ আশ্বাসকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের ইতিবাচক সাংস্কৃতিক বিকাশে কলেজ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

